০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপির নেতাসহ গ্রেফতার- ২
- Update Time : ০৪:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে নাশকতার মামলায় বিএনপির নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদিকুর রহমান নান্নু (৪০), উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের নছির আলীর ছেলে। তিনি কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক। এদিকে জগন্নাথপুর পৌরসভার জালালপুর (জলালপুর পেরুয়া হাসপাতাল পয়েন্ট) এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছাত্রদল নেতা নিজাম আহমদকে (২৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতাদেরকে মঙ্গলবার (৭ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















