জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা হত্যা দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা
- Update Time : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়া। উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায়

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর ধীরেন্দ্র, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলী, আবু তাহের, কয়ছর রশীদ, তোরন মিয়া, সুন্দর আলী, নবিউর রহমান, আজিদ মিয়া, যুবলীগ নেতা সেলিম মিয়া, ইলাছ মিয়া প্রমূখ।



















