জগন্নাথপুরে মকবুল হোসেন ভূইয়া পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন
- Update Time : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে মাহিমা রেস্টুরেন্ট, মাহিমা ইমিটেশন, মাহিমা ডেকোরেটার্স, শাহপরান ভেরাইটিজ স্টোর ও সোনিয়া উড হাউজের পরিচালক স্বনামধন্য ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ ও হলি চাইল্ড কিন্ডার গার্টেন হাই স্কুলের পরিচালক মকবুল হোসেন ভূইয়া মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন এবং আল্লাহ যেন তার ওমরা সফর সফল করেন এ জন্য দোয়া কামনা করেছেন।



















