০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কর্মী সভায় আগামী নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে- আজিজুস সামাদ ডন

  • Update Time : ১২:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির  সদস্য আজিজুস সামাদ ডন বলেছেন, আগামী নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে, এখানে কেউ বাধা সৃষ্টি করতে পারবেনা। তিনি জননেত্রী শেখ হাসিনার ঐক্যের বাণী নিয়ে এসেছেন উল্লেখ করে বলেন আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যারা অগ্নী সন্ত্রাস করবে আমরা একত্রিত হয়ে তাদের মোকাবিলা করব। বাংলাদেশ যাতে মর্যাদাশীল রাস্ট্র হিসেবে থাকতে পারে সে জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। রোববার (৫ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর ধীরেন্দ্র, সাবেক পৌর কাউন্সিলার আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর। এসময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পৌর শহরে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কর্মী সভায় আগামী নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে- আজিজুস সামাদ ডন

Update Time : ১২:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩