জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়াকে সম্মাননা স্মারক প্রদান
- Update Time : ০১:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরব গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাত ১০টায় মাহিমা রেস্টুরেন্টে মকবুল হোসেন ভূইয়ার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মাহিমা রেস্টুরেন্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শাহপরান ভেরাইটিজ স্টোর ও মাহিমা কসমেটিক্স এন্ড লেডিস কর্নার এবং সুলেমান ভূইয়া, মির্জা জাহেদ, সিফাত মিয়ার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। মাহিমা রেস্টুরেন্ট এর কর্মকর্তা জুবায়ের আহমদ ভূইয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া। এসময় বক্তব্য রাখেন মির্জা জাহেদ, পংকি মিয়া, সুলেমান ভূইয়া, এমরান ভূইয়া, তমাল ভূইয়া, জুয়েল ভূইয়া, রুয়েল ভূইয়া, নানু ভূইয়া, জয়নাল ভূইয়া, সিফাত মিয়া, রাজিব রাজ প্রমূখ। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পৃথক পৃথক ভাবে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়। উল্লেখ্য, মকবুল হোসেন ভূইয়া পবিত্র ওমরা হজ্ব পালনে আগামীকাল সোমবার বিকেল ৪ টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।



















