০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবৈধ মালামাল সহ গ্রেফতার- ৩
- Update Time : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ভারতীয় তৈরী সাবান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে দ্বীন ইসলাম (২০), মোঃ কোরবান আলী (৪২), মোঃ ময়নুদ্দিনকে (২৭) ভারতীয় তৈরী অবৈধ ৯৭৫টি সাবান সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (৪ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















