জগন্নাথপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের শোক র্যালি ও আলোচনা সভা
- Update Time : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,

সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ ডন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মিয়া, জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কবির মিয়া, কয়ছর রশীদ, পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তাদির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা সৈয়দ তোরন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,

মৎস্যজীবিলীগ নেতা বাবুল দাশ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ সারজান আহমদ তালহা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা শ্রমিকলীগের সহ- সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ। পরে শোক র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়।



















