ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখা পুর্নগঠন সম্পন্ন
- Update Time : ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর এমসি কলেজ শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে বুধবার (২৫ অক্টোবর) সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। সমাবেশে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন আব্দুল বাসিত, সেক্রেটারি মনোনীত হন আহমদ সালমান, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, অফিস ও প্রচার সম্পাদক সাইদুর রহমান মুরাদ, প্রকাশনা সম্পাদক হামদান হুসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক মারুফ আহমদ, ক্যাম্পাস সম্পাদক আফতাবুজ্জামান শিবলী। নব-নির্বাচিত সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি



















