১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : ১২:২৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলামদের উপর বর্বর হামলার প্রতিবাদে ও তাদের পণ্য বর্জনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে জগন্নাথপুর বাজারে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সচেতন ছাত্রদের উদ্যােগে বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইলের পণ্য বর্জনের দাবীতে লিফলেট বিতরণ করে বাদ আছর জগন্নাথপুর কোট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইহুদীবাদী ইসরাইলের পণ্য বর্জনের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রনেতা মোজাম্মিল হোসাইন, ইজাজ আহমদ, ছাত্রনেতা মোঃ রেজা তালুকদার, ছাত্রনেতা আবু তাহের আহমদ, সাখাওয়াত হোসেন, কাদির জিলানী, ফুয়াদ আহমদ, ছাত্রনেতা তারেক রহমান, ছাত্রনেতা রাফি আহমদ, তাহমিন আহমদ, ছাত্রনেতা রোহান তালুকদার, রুহেল আহমদ, রুয়েল আহমদ, তামিম আহমদ, পাবেল আহমদ, সজীব আহমদ, ইসমাইল, ফাহাদ, ইস্তাক, রায়হান প্রমূখ। ইসরায়েলের পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মুসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছে। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় হুশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিল ঠিক সেভাবে ইসরায়েলকেও নত করতে বাধ্য করা হবে। চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই। বক্তারা এ সময় অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Update Time : ১২:২৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩