০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জ্ঞানবিমুখতার কারণে পৃথিবীতে মুসলমানরা পিছিয়ে আছে- আল্লামা সাইয়িদ সুহাইব হুসাইনি নদভি

  • Update Time : ০৮:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর সিনিয়র মুহাদ্দিস ও তাফসির বিভাগীয় প্রধান আল্লামা সাইয়িদ সুহাইব হুসাইনি নদভি বলেছেন, পৃথিবীতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে জ্ঞানবিমুখতা। জ্ঞানবিমুখ হওয়ার কারণে মুসলমানরা আজ সর্বক্ষেত্রে পিছিয়ে। তাই যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষা ও বিজ্ঞানপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে। সর্বক্ষেত্রে জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নবী আদম (আ.) আল্লাহর কাছে মর্যাদাবান ছিলেন জ্ঞানের কারণে। জ্ঞানের কারণেই তাকে সম্মানস্বরূপ সেজদা করতে বলা হয়েছিল ফেরেশতাদেরকে। আজ আমরা জ্ঞানকে বিভাজন করে ফেলেছি। অথচ আমাদের পূর্বসূরীরা সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন বলে পৃথিবী তাদের পদচুম্বন করেছিল।

জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আল্লামা নদভি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতার পৃথিবীতে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। আপনাদের এলাকায় জামিআ সিদ্দিকিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আমি জেনেছি এখানে ইসলামি ও জাতীয় শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। আপনাদের উচিত নিজেদের সন্তানদের এখানে পাঠিয়ে এ জামিআকে সহযোগিতা করা। সন্তানকে শৈশবে সম্পদ অর্জনে না পাঠিয়ে তাকে সম্পদ হিসেবে গড়ে তুলুন। সন্তান সম্পদরূপে গড়ে উঠলে পৃথিবীর সব সম্পদ তার পিছু দৌড়াবে।

জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক (শিক্ষা) মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক প্রধান ডা. শিব্বির আহমদ শিবলী, সিলেট সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, টিলাগড় মদনীবাগ জামে মসজিদের খতিব মাওলানা আফতাবুজ্জামান হেলাল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাজী ফেরদৌস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জামিআ সিদ্দিকিয়ার শিক্ষার্থী কামরান মাহফুজ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জ্ঞানবিমুখতার কারণে পৃথিবীতে মুসলমানরা পিছিয়ে আছে- আল্লামা সাইয়িদ সুহাইব হুসাইনি নদভি

Update Time : ০৮:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩