জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার- ৬
- Update Time : ০৭:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে বিভিন্ন মামলার ৬জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই মোঃ সজিব মিয়া, এএসআই এবাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (বলাইনগর) গ্রামের মৃত আঃ রহিমের ছেলে দায়রা মামলা নং- ১৫৫৯১/১৯, যাত্রাবাড়ী থানার মামলা নং- ২০(০৯)১৮ এর জিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামী শফিক মিয়া, ছুফি মিয়ার স্ত্রী মোছাঃ সিজিলা বেগম, জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মো: তছর উদ্দিনের ছেলে বিদ্যুৎ সিআর নং-৫২৪/২৩ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ এলকাছ মিয়া, কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত অদর দাসের ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ০৫(০৮)২৩ এর আসামী বাবুল দাস (৫০), শান্তিগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের ভূরমপুর গ্রামের জমির আলীর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ০৫১(০৮)২৩ এর আসামী সোহেল (২৬), মৃত কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩২)। গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (১২ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















