জগন্নাথপুরে চুরি হওয়া সিএনজি উদ্ধার, গ্রেফতার- ৫
- Update Time : ১২:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি হওয়া সিএনজি অটোরিকশা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম, সজলু মিয়া, সুহান মিয়া, হুশিয়ার মিয়া, কামরুলকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আবুল হোসেনের গ্যারেজের সামন থেকে গত ৭ আগস্ট চুনু মিয়ার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা হয়। জগন্নাথপুর সার্কেল শুভাষীস ধরের তত্বাবধানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত ৫ চোরকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ আগস্ট চুরি কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার, যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-গ ১১-৭৪৭৭ গাড়িটি শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে এবং চুরি হওয়া একটি সিএনজি গাড়ি উদ্ধার করা করা হয়। যার মূল্যে প্রায় ৪ লাখ টাকা।
থানার এসআই সাব্বির আহসান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা এবং বিভিন্ন জাগায় সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। সিএনজি চুরির সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহ রয়েছে।



















