সিলেটে ছাত্র মজলিসের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ১০:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সিলেট টুকেরবাজারস্থ তানজিমুল কুরআন ইন্টাঃ মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান। জালালাবাদ থানার সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া’র সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইন সায়েমের পরিচালনায়

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি লিটন আহমদ জুম্মান বলেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার অর্ধ -শতাব্দী অতিবাহিত হলেও এখনো আমরা রাজনৈতিক হানাহানিতে লিপ্ত। গড়ে ওঠেনি জাতীয় ঐক্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ার পরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। ১৭ কোটি মানুষকে নেতৃত্ব দেয়ার মত সৎ ও যোগ্য নেতার আজো বড় অভাব। নেতৃত্বের এই সঙ্কট পূরণে মেধাবীদের সাথে নিয়ে ছাত্র মজলিসকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ছাত্র মজলিস যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ কে এম রফিকুজ্জামান, ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি সেক্রেটারি হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি আজমল হোসেন, খেলাফত মজলিস জালালাবাদ থানার সহ-সভাপতি মাও. সাদিকুর রহমান, ছাত্র মজলিস এম সি কলেজ শাখার সভাপতি খালেদ আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর নির্বাহী সদস্য আখম লোকমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা বায়তুলমাল সম্পাদক আবু সাঈদ মাহি, এহসান, মাজেদ, সালমান প্রমুখ। বিজ্ঞপ্তি



















