০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : ০৯:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

য়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপাল জিউর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিতেন্দ্র কুমার দেবনাথ’র সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম, ডঃ সুভাষ দত্ত, রবীন্দ্র দেবনাথ, তরুণ দেবনাথ, সুমন দেবনাথ, জুবায়ের আহমদ, উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সজল দেব নাত, সিলেট মহানগর সহ-সভাপতি হোসেন আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি জাকির মোশারফ প্রমূখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের মাগফেরাত কামনা করা হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Update Time : ০৯:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩