১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অপবাদে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: চুরির অপবাদে এক জিম সেন্টারে হাত-পা বেঁধে রুবেল মিয়া (১৫) ও জিবান আহমদ (১৬) নামে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে মৌলভী বাজারের কুলাউড়ায় উপজেলার রবির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ভুক্তভোগী রুবেলের ভাই রাসেল মিয়া থানায় অভিযোগ দিলে ঘটনার সঙ্গে জড়িত রবির বাজারের বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৯ জুলাই) বিকেলে প্রতিবন্ধী কিশোর রুবেল রবিরবাজারের বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় রুমেল মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর কোমল পানীয় একটি ‘টাইগার’ নিয়ে যায়।

বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেলকে আটক করলে জিবান নামের আরেক কিশোর এগিয়ে গেলে দুজনকে বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্যাতন চালায়। নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে ওই দুই কিশোরকে নেওয়া হলে সমিতির নেতৃবৃন্দরা সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে তাদেরকে ছেড়ে দেন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী রুবেলের ভাই রাসেল মিয়া থানায় অভিযোগ দিলে ঘটনার সঙ্গে জড়িত রুমেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চুরির অপবাদে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩