১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের অভিযানে ১২৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১
- Update Time : ০৩:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ৮ লাখ টাকার ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদুল হক শিপু (৩৮) সিলেট নগরীর ৪১ নং ওয়ার্ডের মোগলাবাজার পশ্চিমভাগ এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সিলেট মহানগরীর মোগলাবাজার থানার এস আই অর্জুন জানান, সোমবার (১৭ জুলাই) সন্ধায় সিলেট নগরীর দক্ষিণ কুশিঘাট বাজারের পাশ থেকে চিনিসহ রাশেদুল হক শিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান। এ ব্যাপারে শিপু, রিপনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



















