সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ শনিবার, পুলিশ কমিশনারের সাথে মজলিস নেতৃবৃন্দের বৈঠক
- Update Time : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস ঘোষিত ৮দফা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় সমাবেশের অনুমতির জন্য রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট এসএমপি’র উপ-পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের সমাবেশের অনুমতি চেয়ে গত ২২ জুন পুলিশ কমিশনার বরাবরে একটি আবেদন জমা দেয়া হয়। উপ-পুলিশ কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদ-এর সাথে বৈঠকে সমাবেশের সার্বিক বিষয়ে আলোচনা করেন মজলিস নেতৃবৃন্দ। এ সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওঃ দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, জেলা যুব বিষয়ক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ আদনান, মহানগর প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল প্রমুখ। সমাবেশের লিখিত অনুমতি এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতার বিষয়ে উপ-পুলিশ কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদ এর সাথে বৈঠকে তিনি আশ্বস্ত করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত অনুমতির বিষয়ে জানাবেন। নেতৃবৃন্দ আশাবাদী, পুলিশ প্রশাসন সমাবেশ করার অনুমতি দিবেন এবং শান্তি সৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করবেন।



















