জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
- Update Time : ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইদের হাতে আব্দুল হামিদ (৬০) নামে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ীতে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে। আব্দুল হামিদ ওই গ্রামের মৃত লতিফ আলীর পুত্র। নিহতের পুত্র আপ্তাব আলী অভিযোগ করেন, তার বাবা দীর্ঘ ২৪/২৫ বছর প্রবাসে ছিলেন। তখন তার পাঠানো টাকায় চাচা ফারুক আহমদ ও অপর চাচা বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বেশ কিছু জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি দেশে আসলে উক্ত জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ভাইদের সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে আদালতে একটি মামলা হয় বিচারাধীন। ঘটনার সময় আমার বাবা উনার নিজের জমিতে হালচাষ করতে গেলে চাচা ফারুক ও জলিল এবং তাদের চাচাতো ভাই আব্দুল খালিক হালচাষে বাঁধা দেন এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবাকে এলোপাতাড়ী কিল, ঘুষি ও বুকে-পিঠে লাথি মারতে থাকেন। তখন ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়।
























