১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কবি আলতাব আলী আর নেই, জানাযা আজ বেলা ২টায়
- Update Time : ০২:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট কবি আলতাব আলীর রাজকীয় চির বিদায়। এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। টাকা-পয়সা সবার আছে কিন্তু শুক্রবারে মৃত্যু সবার নেই। যেমন নবী (সা.) প্রেমিক ছিলেন তেমনিভাবে তাহার মৃত্যুও হয়েছে শুক্রবার রাতে। উপজেলার চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের বাসিন্দা, স্বনামধন্য চারণ কবি মোঃ আলতাব আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের নামাজে জানাযা আজ শুক্রবার (১৬ জুন) বেলা ২টায় উপজেলার চিলাউড়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।





























