০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৪

  • Update Time : ০৭:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন ৪ জন। আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিএনজি চালক আব্দাল মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু বৃদ্ধসহ ৭ জন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মানিক মিয়া ও আব্দাল মিয়া সিলেট এবং সোহেল মিয়াকে নবীগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৪

Update Time : ০৭:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩