০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রেস্টুরেন্ট থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত (১৩ এপ্রিল) রাত ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে লাল মিয়ার রেস্টুরেন্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের লোকমান মিয়া (৩৫), কুতুবপুর গ্রামের মো. উজ্জল মিয়া (৩০), একই গ্রামের মো.পংকি খান (৩০) ও আমির আলী (৪৪), এবদালপুর গ্রামের মো.রাজু মিয়া (২৭), আবদিতপুর গ্রামের মো. কয়েছ মিয়া (২২), মাঝপড়া গ্রামের জালাল (৪০) এবং বিশ্বনাথের বাওনপুর গ্রামের আকছার আহমদ (২১)। পুলিশ জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৭ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
























