জগন্নাথপুরের আলহাজ্ব লুলু মিয়া ৫৮ বছর বয়সে বিএ অনার্স ডিগ্রি অর্জন
- Update Time : ০৮:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলহাজ্ব মুহাম্মদ লুলু মিয়া ৫৮ বছর বয়সে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেছেন।
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে তার জন্ম আজ থেকে প্রায় ৫৮ বছর পুর্বে। মেধাবি ছাত্র হিসাবে ৫ম এবং ৮ম শ্রেনীতে বৃত্তি পান। জীবন জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান ১৯৭৩ সনে। কিছুদিন লেখাপডা। অতপর বিরতি। ভাইবোন এবং ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে মরনপন সংগ্রাম চালিয়ে যান। এতে তিনি চুড়ান্তভাবে সফল হন। পড়াশুনার প্রতি তার প্রচন্ড আগ্রহ। পরিবারের সকলের পড়াশুনার পর উচ্চ শিক্ষা লাভে নিজের আত্মনিয়োগ। কে আটকায় তাকে ? পড়াশুনায় বয়স নেই , এটা প্রমানে তিনি সক্ষম হন।

২০১৭ সনে তিনি প্রথম বিভাগে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যে ডারবি বিশ্ববিদ্যালয় থেকে। চমকে উঠেন অনেকেই। সত্যিই বিশ্বয়। জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ , জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম সাহেবের প্রথমপুত্র লুলু মিয়ার এহেন কৃতিত্বে আবেগ আপ্লুত কন্টে তার ছোট ভাই সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন বলেন , “এটা আমাদের পরিবারের জন্য সবচেয়ে গর্বের এবং আনন্দের বিষয়। গোটা পরিবারের উন্নয়ন অগ্রগতির জন্য তার অবদান অনস্বীকার্য। আল্লাহ যেন তার হায়াৎ দীর্ঘ করেন “। আসলে এটা জগন্নাথপুরের জন্য ও আনন্দের সংবাদ। ইতিপুর্বে এমন বয়সে এ এলাকাতে কেউ এভাবে পড়াশুনা করেছেন কিনা জানা নেই। এটা আমাদের জন্য এক নতুন সংযোজন। অালহাজ্ব মুহাম্মদ লুলু মিয়া ৩কন্যা ও এক পুত্র সন্তানের জনক।





























