ওসমানীনগরে অসহায়দের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ
- Update Time : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বন্যায় দূর্গত গোয়ালাবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার ত্রাণ বিতরণ সমপন্ন।
২৬ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে এলাকায় বন্যায় দূর্গত অসহায় মানুষদের মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় বিতরণ করা হয়।
উপজেলা শাখার সভাপতি মাওঃ মু’তাসিম বিল্লাহ জালালীর সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলার সভাপতি মাও: রেজাউল করীম জালালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান। সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক মাও: ডা: মুস্তাফা আহমদ আযাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়ত নেতা মাও: মুঈনুদ্দীন, ওসমানীনগর উপজেলার প্রচার সম্পাদক মাও: শাহ ফয়ছল আমীন, মাও: মুহাম্মদ আলী মনজু, ওসমানীনগর উপজেলার নির্বাহী সদস্য মাও: আশরাফ আলী। অনুষ্টানে উপস্হিত ছিলেন, রুহুল আমীন মুছা, শাহাব উদ্দীন, মানিক মিয়া, গৌছ মিয়া, সামছু মিয়া, মাও: আহমদ আলী, মাও: আব্দুল গাফ্ফার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



























