০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক আটক

  • Update Time : ০৫:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এক গৃহবধুকে(৪৫) ধর্ষণের চেষ্টাকালে আসলাম ব্যাপারী (৬০) নামের এক ধর্ষককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া  ইউনিয়নের মুকুন্দদিয়া গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দীন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলায় মুকুন্দদিয়া গ্রামের মৃত-ফজলুর রহমানের ছেলে আসলাম ব্যাপারীকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী জানান, গত বুধবার রাত ১০টার দিকে তিনি ছাড়া বাড়িতে কেউ না থাকায় লম্পট আসলাম ব্যাপারী ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এতে আমি চিৎকার দিলে আমার  স্বামীসহ আশপাশের লোকজন  দৌঁড়ে ছুটে আসেন। তারা এসে ধর্ষণের চেষ্টাকারীকে মারপিট করে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসলামকে থানায় নিয়ে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায়  আসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দীন বলেন, বুধবার রাত ১০ টার দিকে ধর্ষককে আটকে রেখে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা আসলাম ব্যাপারীকে  আটক করে থানায় নিয়ে এসেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ওই গৃহবধুর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টাকারী আসলামকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর  আদালত প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক আটক

Update Time : ০৫:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২