০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধে ছোট ভাই খুন

  • Update Time : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ফালু মিয়া (৬০) খুন হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়াচালা মধ্যে পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮)। তারা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবর আলী (৬৫) ও ছেলে নাজিম (৩৮) সখীপুর থানায় উল্টো ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে যান। এসময় রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরাসহ (৪০) পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। এলাকাবাসী জানায়, ক্রয়কৃত জমিতে কাটা তারের বেড়া দিয়ে ফালু ও তার ছোট ভাই টিপু বাড়ি নির্মাণ করে। সেই জমির কাটা তার ভেঙে বড় ভাই বাবর আলী ও তার ছেলে নাজিম ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাদের দা, শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া গুরুতর আহত হয়। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যায়। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমি নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধে ছোট ভাই খুন

Update Time : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ আগস্ট ২০২২