০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে কলেজছাত্রী ধর্ষণের শিকার, প্রেমিক গ্রেফতার

  • Update Time : ০২:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় প্রেমিক আতিক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। আতিক টাঙ্গাইল সদর উপজেলার দুলুটিয়া গ্রামের আকবর মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে টাঙ্গাইল সদর থানায় আতিকসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। টাঙ্গাইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।।ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার (২৫ জুলাই) দুপুরে ওই কলেজছাত্রী তার প্রেমিক আতিকের সঙ্গে সিএনজিযোগে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় বেড়াতে যায়। পরে গোসাই জোয়াইর স্কুলের মাঠে প্রেমিক ও তার বন্ধু মি‌লে কলেজছাত্রীকে ধর্ষণ করেন। পরে ওই রাতেও স্থানীয় নদীর পাড়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, সিএনজি চালক (প্রেমিক) আতিক বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে করটিয়া থেকে উঠিয়ে গোসাই জোয়াইর এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে আতিকসহ তার বন্ধুরা ছাত্রীকে ধর্ষণ করেন। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হ‌য়ে‌ছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের পর প্রেমিককে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে কলেজছাত্রী ধর্ষণের শিকার, প্রেমিক গ্রেফতার

Update Time : ০২:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২