১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে আহত

  • Update Time : ০৩:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ বুধবার সন্ধ‌্যায়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর লঞ্চঘা‌টে এ ঘটনা ঘটে। ভাষানচর লঞ্চঘাটের ইজারা, জমি ও রাজনীতি নিয়ে দ্বন্দের জেরে তাদের কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে জা‌নি‌য়ে‌ছে পুলিশ। কাজীরহাট থানার ওসি মো. জুবাইর বলেন, গত ৫ বছর ধরে একই এলাকার আনিস কুঠিয়াল ও জাফর কাজী পক্ষের সঙ্গে ইউপি সদস্য শাহ সুফি শামীম পক্ষের বিরোধ চলে আসছে। এর জেরে কু‌পি‌য়ে জখ‌মের ঘটনা ঘটেছে। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভাষানচর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য শাহ সুফি শামীম ও তার ভগ্নিপতি নাসির খান জখম হয়েছে। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ইউপি সদস্যর ভাই মো. রাকিব জানান, তার ভাই শামীম ভাষানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভগ্নিপতি নাসির খান সাংগঠনিক সম্পাদক। গুরুতর জখম ভাই শামীমকে ঢাকা নিয়ে রওনা হয়েছেন তিনি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভগ্নিপতি নাসির চিকিৎসাধীন রয়েছেন। রাকিব জানান, প্রতিপক্ষ আনিস, জাফর ও মন্টুসহ ১০/১২ জন রামদা, দাসহ লাঠিসোটা নিয়ে বুধবার সন্ধ‌্যার দিকে ভাষানচর লঞ্চ ঘাটে এসে হামলা করে। তারা এলাপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে গেছে শামীম ও না‌সির‌কে। ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, সন্ত্রাসীরা অহেতুক ইউপি সদস্য ও তার ভগ্নিপতিকে কুপিয়ে ফেলে রেখে গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে আহত

Update Time : ০৩:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২