০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের বেসিনে পড়ে ছিল মৃত নবজাতক

  • Update Time : ১১:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হাসপাতারের সামনের বেসিন থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। শনিবার দুপুরে হাসপাতালের সামনে হাতধোয়ার জন্য নির্মিত বেসিন থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই ছেলে নবজাতকটিকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। নবজাতকের লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, হাসপাতালেরর সামনের বেসিন পরিস্কার করার সময় পরিছন্নতা কর্মীরা নবজাতকটিকে দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা নবজাতকটির লাশ উদ্ধার করেছে। নবজাতকটির আকার ও আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রুণ ও জন্ম নেওয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়ত ইচ্ছেকৃত গর্বপাত করে এখানে ফেলে রেখে গেছেন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, নবজাতক লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাদতন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্যও আবেদন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাসপাতালের বেসিনে পড়ে ছিল মৃত নবজাতক

Update Time : ১১:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২