০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!

  • Update Time : ০৩:৪৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সহকারী শিক্ষক। মেয়ে নিখোঁজের এ ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা। বুধবার রাতে তিনি পুঠিয়া থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি। স্কুল কমিটির সভাপতি বলেন, বুধবার ওই শিক্ষক ও ছাত্রী বিদ্যালয়ে আসেন। কিন্তু তারা আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় দুজনের পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। ওই ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো বুধবার তার মেয়ে স্কুলে যায়। তবে স্কুল শেষে আর আর বাড়ি ফেরেনি। তাকে খুঁজতে বের হন। এরপর তার সহপাঠীদের তথ্যমতে বুঝতে পারেন শিক্ষক তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, বুধবার রাতে ওই ছাত্রীর বাবা তার মেয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় জিডি করেছেন। তবে ওই শিক্ষকের সঙ্গে সে চলে গেছে, এমন অভিযোগ তিনি করেননি। আমরা প্রযুক্তির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!

Update Time : ০৩:৪৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২