০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্য চাচিকে নিয়ে উধাও ভাতিজা

  • Update Time : ০৪:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমের টানে চাচিকে নিয়ে পালালেন ফরিদপুরের মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরে আলম। গত ৭ই জুন গভীর রাতে সবার চোখের আড়ালে নিজের চাচি লাবণী আক্তারের হাত ধরে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য এলাকাবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। ফরিদপুরের মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম পূর্বপাড়া গ্রামের মাইনুদ্দিন মাতব্বরের ছেলে। তার পরিবারের পক্ষ হতে জানানো হয়, নুরুল আলম ও তার চাচি দুই কন্যা সন্তানের জননী লাবণী আক্তারের মধ্যে অনেক দিন ধরেই প্রেম চলছিল। এ নিয়ে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বক্কর কয়েক দফা সালিশ মীমাংসা করেছিলেন। কিন্তু গোপনে তাদের অভিসার চলতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৭ই জুন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘর থেকে বের হন। পরে আর ঘরে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর জানা যায় তিনি তারই দেবরের ছেলে নুরুল আলমের হাত ধরে রাতেই পালিয়েছেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বশীল ব্যক্তির এমন কাজ কেউ মেনে নিতে পারছে না। তারা নুরুল আলমকে এলাকায় অবাঞ্ছিত করেছেন। এ বিষয়ে পরদিন লাবণীর স্বামী জাহিদুল মোল্লা স্ত্রী নিখোঁজের একটি ডায়েরি করেন সালথা থানায়। ডায়েরি হওয়ার পর থেকে জাহিদুলকে নুরুল আলম প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন। এদিকে নুরুল আলম এ বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাবণীর স্বামী জাহিদুল বলেন, দুই সন্তান- একজনের বয়স পাঁচ বছর। অপরজন একটি মাদ্রাসার মক্তবে পড়ে। তাদের নিয়ে আমি অসহায় জীবনযাপন করছি। তার ওপর ডায়েরি করার পর থেকে আমাকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। আমি যেন নিরাপদে চলতে পারি সেই দাবি জানাচ্ছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউপি সদস্য চাচিকে নিয়ে উধাও ভাতিজা

Update Time : ০৪:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২