১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

  • Update Time : ০১:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০১২৮) থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় পৌণে তিন কোটি টাকা। শুল্ক গোয়েন্দা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৩ জুলাই) সকাল ৬টা ২৫ মিনিটে আবুদাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০১২৮) ওসমানীতে অবতরণের পর স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, আবুদাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান আসছে এমন তথ্য ছিল শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. ময়নুল খানের কাছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এসময় একটি সিটের ওপরে ব্যাগের মধ্যে পাঁচটি ছোট প্যাকেটে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্কপটেপ মোড়ানো প্যাকেটগুলো একটি মোজার ভেতর রক্ষিত ছিল।
তিনি আরও জানান, অভিযান চলাকালে স্বর্ণের মালিককে খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর ওজন সাড়ে তিনকেজি এবং এর বাজার মূল্য প্রায় পৌণে তিন কোটি টাকা বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

Update Time : ০১:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭