০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের হাসপাতালে খালেদা জিয়া
- Update Time : ০৩:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সোয়া ৩টায় হাসপাতালে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে খালেদা জিয়া বাসা থেকে রাত ২টা ৫৫ মিনিটে বের হন। সাইরুল কবীর খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান।


























