সিলেট মহানগর শ্রমিক লীগের সম্মেলন: দেশকে নস্যাত করতে লন্ডনে খালেদা জিয়া- হাবিবুর রহমান সিরাজ
- Update Time : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ বলেছেন, দেশের গণতন্ত্র বানচালের ষড়যন্ত্র করতে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন । সেখানে হাওয়া ভবন লুটকারী তার পুত্র তারেক জিয়ার সাথে কিভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা যায় শল-পরামর্শে লিপ্ত রয়েছে। দেশের সুশৃঙ্খল গণতন্ত্র নসাৎ করতে ষড়যন্ত্রে বেগম খালেদা প্রধানের ভূমিকায় রয়েছেন ।
শনিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার ও জেল হত্যার বিচার ও দেশ মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন এবং দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে পথে রয়েছে। এই সময় বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আদর্শকে ও স্বাধীনতা নষ্ট করে পুনরায় স্বাধীন বাংলা পাকিস্তান বানাতে চান। মহান মুক্তিযুদ্বের বিরোধী রাজাকার, আল বদর, শামস ও ১৯৭৫ খন্দকার মুস্তাকের প্রেত্মাত্বারা এদেওরসাথে যোগ দিয়ে দেশে গণতন্ত্র নষ্টের ষড়যš চালিয়ে যাচ্ছে। দেশকে উন্নতীকরণের বদলে দেশকে নি¤œগামীতে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।
শ্রমিক লীগের নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, অনুপ্রবেশকারী রোধে সজাগ ও কার্যকরি প্রদক্ষেপ নিতে হবে। অতীতে যেমন আমরা যেমন আন্দোলন করে রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার আদায় করছি তেমনি আগামীতে তাদের অধিকার রক্ষা করতে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী করার আহবান জানান।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের সভাপতিত্বে ও মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব জাকারিয়া টিপুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহীর সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কার্র্যকরি কমিটির সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

























