বিশ্বনাথে ১১ জুয়াড়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
- Update Time : ০৭:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেটের বিশ্বনাথে অভিযান পরিচালনা করে ১১ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈরাগী বাজার আমতৈল রোডের এক চায়ের দোকানের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল হ্যান্ডসে, নগদ ২২৯০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত ১৪টি সাদা কাগজের টুকরা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ কাটালীপাড়ার রফিকুল ইসলামের ছেলে সোলেমান আলী (১৯), মৃত আছকির আলীর ছেলে জাহিদ মিয়া (১৮), নুরুল হকের ছেলে আব্দুল্লাহ (২১), মৃত ওমর আলীর ছেলে ফয়জুল হোসেন (৩৪), মৃত আব্দুল খালিকের ছেলে তোফায়েল আহমদ (১৮), মৃত মনির উদ্দিনের ছেলে রায়হান (২৪), গোলাম হোসেনের ছেলে মজিবুর (১৯), মৃত তাজিলের ছেলে রুবেল (২২), আমতৈল গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েছ মিয়া (২১), আব্দুল রইছের ছেলে আব্দুল হাদি (২৭) ও নুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৩)।
শুক্রবার (২১ জুলাই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।



























