০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথি রাগীব আলী ও ফেনু!

  • Update Time : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: কারাগারের ভেতরেও তাদের বিলাসী জীবনযাপন। একাধিক মামলার আসামি হয়েও তারা কারাগারের দাপুটে কয়েদী। কারাগারের ভেতরে থেকেও তারা নিয়ন্ত্রণ করছেন সবকিছু। একটি বিশেষ স্থানে থেকে এতকিছু কিভাবে সম্ভব! এ নিয়ে সিলেটে চলছে ব্যাপক সমালোচনা।
রাগীব আলী ও ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনুর আর্থিক প্রভাবের কারণে কারাগারের সব অনিয়ম নিয়মে পরিণত হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় দণ্ডিত রাগীব আলী।

এছাড়াও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাদ্যযন্ত্র ছাড়া গান পরিবেশন করেন তথ্য প্রযুক্তি মামলাসহ একাধিক মামলায় কারান্তরীণ ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু। সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ঘটনাটি ঘটে।

কারাগার সূত্র জানায়- জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে রাগিব আলী ও ফেনু আর্থিক অনুদানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাগিব আলী ও ফেনু দুজনই অথিতির চেয়ারে বসে বেশ উচ্ছ্বল ছিলেন। বিদায় বেলায় তাদের কাছ থেকে ছগির মিয়া উপঢৌকনও গ্রহণ করেন। এ নিয়ে কারাগারসহ সিলেটের বিভিন্ন মহলে চলছে আলোচনার ঝড়।
এ ব্যাপারে নবনিযুক্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান- বিদায়ী অনুষ্ঠানে আমাকে ডাকা হলে অনুস্ঠানে গিয়ে উপস্থিত হই।

অনুষ্ঠানে রাগিব আলীসহ একাধিক মামলার আসামি ফেনুও অতিথি ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন- আমি মাত্র যোগদান করেছি। এখনও পুরোপুরি দায়িত্ব বুঝে নেইনি। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি চিনিই না। এমনকি তারা কোন মামলার আসামিও হয়ে থাকলে তা আমার জানা নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথি রাগীব আলী ও ফেনু!

Update Time : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭