ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে দুই তরুণের মৃত্যু
- Update Time : ০১:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে দুইজন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১ টার সময় উপজেলার গাল্লির বিলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার নুরপুর গ্রামের জুম্মা টিলার আব্দুল লতিফ মাস্টারের ছেলে শিহান আহমেদ (২৭) উনার খালাতো ভাই সিলেট দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে ওহিদ মতিন রিয়াদ(২৬)।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১ টার দিকে শিহান তার খালাত ভাই রিয়াদ, বড় ভাই শিহাব এবং লন্ডন প্রবাসি রিয়াদের বড় ভাইকে নিয়ে বাড়ির পাশে গাল্লির বিলে নৌকা নিয়ে শখেরবশে জাল দিয়ে মাছ ধরতে বের হন। গভীর জলে ছোট নৌকাটি একপাশে কাত হয়ে গেলে মূহুর্তেই নৌকাটি উল্টে যায় এ সময় শিহাব ও রিয়াদের বড় ভাই সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানা রিয়াদ শিহানকে ঝাপটে ধরে বাঁচার চেষ্টা করে একপযায়ে দুজন গভীর জলে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে অনেক খুঁজাখুঁজির পর তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনা এলাকাজুড়ে শোকে ছায়া নেমে এসেছে।





























