ওসমানীনগরে অভাবের তাড়নায় এক কিশোরীর আত্মহত্যা
- Update Time : ১১:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে যুবতির আত্মহত্যা! দুর্ভিক্ষে এখন আর মানুষ মরে না, কারণ এখন চালের কেজি ১০ টাকা…
কিন্তু এই মেয়েটি কেনো আত্মহত্যা করলো? পড়ে দেখুন, আর সিলেটি শিল্পপতিদের বগল বাজানোর সিনেমা আরো প্রলম্বিত করুন…
সিলেটের ওসমানীনগরে হত-দরিদ্র পরিবারের এক কিশোরী অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। মেয়েটির পরিবার চলমান বন্যায় পানিবন্দি রয়েছে। কয়েকদিন ধরে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে দিশেহারা হয়ে ক্ষোভে গাঁয়ে কোরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে রোকসানা বেগম (১৮)।
জানাগেছে, উপজেলার সাদীপুর ইউনিয়নের সুরিকোনা গ্রামের দিন মজুর শহিদ মিয়ার মেয়ে। সোমবার দুপুরে মা ময়না বিবি খাবারের চাল আনতে অন্যের বাড়িতে চলে যাওয়ার সুযোগে কোরোসিন ঢেলে গাঁয়ে আগুন লাগিয়ে দেয় রোকসানা।
স্থানীয়রা আগুন দেখে উদ্ধার করে নৌকাযোগে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে সোমবার সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে লাশের দাফন কাজের জন্য নিহতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলার একটি অবহেলিত গ্রাম হচ্ছে সাদীপুর ইউনিয়নের সুরিকোনা। গ্রামের অধিকাংশ মানুষই পেশায় দিন মজুর। সম্প্রতিককালে র্দীঘ এক মাসের স্থায়ী বন্যায় এ গ্রামের সকল মানুষই পানিবন্দি অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। ওই গ্রামের বাসিন্দা দিন মজুর শহিদ মিয়া পানিবন্দি অবস্থায় থেকে গত মাস দেড়ক থেকে পরিবার লোকজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন।
গতকাল সোমবার দুপুরে শহিদ মিয়া কাজের সন্ধানে বেড়িয়ে পড়েন। তাঁর স্ত্রী ময়না বিবি চাল আনতে গ্রামের অন্য এক বাড়িতে চলে যান। এমন সময় রোকসানা গাঁয়ে কোরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নৌকাযোগে দীর্ঘপথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারসহ স্থানীয়দের বর্ণনামতে ওই পরিবারটি হতদরিদ্র থাকায় বর্তমানে পানিবন্দি অবস্থায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল। না খেয়ে থাকার ক্ষোভে মেয়েটি নিজেই গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।





























