ছাতকে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০১:২৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় ছাতক সদর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আশরাফ তাহিদ, আব্দুল কাইয়ুম, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল আহমেদ তালুকদার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক মিয়া, উপজেলা যুবদলের সদস্য সুলতান মাহমুদ, মুহিবুর রহমান মুহিব, মানিক মিয়া, এনামূল হক, পৌর যুবদলের সদস্য জয়নাল আবেদিন রফিক প্রমুখ। ইউনিয়ন সন্মেলনে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, সাবেক মেম্বার আজর আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তালুকদার প্রমুখ। সন্মেলনে যুবদল নেতা মিছবাহ উদ্দিন, এনামূল হক, আলী আহমদ চৌধূরী, জাহাঙ্গীর আলম, সৈয়দ আহমদ, সুরুজ মিয়াসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























