১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা

  • Update Time : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণিকক্ষে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে ঢুকে তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আহতদের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা

Update Time : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭