১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় সাংবাদিক পীর হাবিব

  • Update Time : ০৫:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিববুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মরহুরের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে পীর হাবিবুর রহমানের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষ শ্রদ্বা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদে। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী নেতৃত্বে সুনামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানানো হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা প্রশাসন সহ নানান শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানান। সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর দুপুর ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানে প্রথম দফা জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর। এসময় পীর হাবিবের ছেলে অন্তর তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তাঁর ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তাঁকে ক্ষমা করে দেবেন। যদি কেউ তার কাছে কোনও প্রকার টাকা পয়সা পেয়ে থাকেন সে জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় সাংবাদিক পীর হাবিব

Update Time : ০৫:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২