০২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশ দেখে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ
- Update Time : ০২:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়াড়ি নিখোঁজ হয়েছেন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর লঞ্চঘাটে ৪জন জুয়ার আসরে বসেন এসময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে তাজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। জানাগেছে, রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ৪ জুয়াড়ি জুয়ার আসরে ছিলেন। এসময় পুলিশ দেখে জুয়ার আসর থেকে জুয়াড়িরা নদীতে ঝাঁপ দেয়। ৩জন নদী থেকে সাঁতার কেটে পাড়ে উঠলেও ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত আরফান উল্লাহর ছেলে তাজ উদ্দিন (৫৫) নিখোঁজ হয়ে যান। তিনি আর সাঁতার কেটে পাড়ে উঠতে পারেননি। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয় জনতা নিখোঁজ তাজ উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালান।





























