০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, পুলিশের হাতে একজন আটক

  • Update Time : ১২:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আব্দুল আলিম, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার ইসলামাপুর ইউনিয়নের বাহাদুপুর-আফজালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বাহাদুপুর-আফজালপুর গ্রামের মৃত নজিব আহমদের পুত্র হাজী কফিল উদ্দিন ও মৃত জাবির আহমদের পুত্র অলি মিয়ার মধ্যে। রোববার রাতে বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে বাহাদুপুর-আফজালপুর মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে বসেন। বৈঠক চলাকালে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। কথা কাটা-কাটির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত হাজী কফিল উদ্দিন (৬৫), আনোয়ার পাশা (৩৫), জামিল আহমদ (২৬) ও ইব্রাহিম আলী (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলী আহমদ (২২), ফয়েজ আহমদ (২৪)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাহতাব মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য বাহার উদ্দিন এ ব্যাপারে জানান, বিষয়টি আপোষে নিস্পত্তির চেষ্টা চলছে। সংঘর্ষ ও আটকের কথা স্বীকার করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ একনো পাওয়া যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, পুলিশের হাতে একজন আটক

Update Time : ১২:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২