০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাবির সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান, আহতদের দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্করিপোর্ট :: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারী এবং পুলিশ সদস্য আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি। সোমবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি শাবির সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এই দু:খজনক ঘটনায় যারা আহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন।
পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সিলেটের প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন। তাঁর পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে আহদের দেখকে এবং তাদের চিকিৎসার খোজ নিতে হাসপাতালে পাঠিয়েছেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের যে কোন ন্যায়সঙ্গত দাবীর সাথে সরকার একমত। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে হল প্রভোষ্টও পদত্যাগ করেছেন। তাই দ্রুত সমস্যার সমাধান হবে। পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাবার আহ্বান জানিয়ে বলেন, তদন্তে যাদের অপরাধ ধরা পড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান না নেয়ার আহ্বান জানিয়ে বলেন এতে করে সুযোগ সন্ধানীরা ইস্যু বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার সুযোগ পাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাবির সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান, আহতদের দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২