০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিস মুন্সীবাজার আঞ্চলিক শাখার কমিটি গঠন
- Update Time : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মুন্সীবাজার আঞ্চলিক শাখার নতুন গঠন করা হয়েছে।
১৪ জুলাই শুক্রবার কমলগঞ্জ থানা শাখার সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ছাত্রনেতা ফরহাদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কমলগঞ্জ থানার সহ সাধারন সম্পাদক মাওঃ লুৎফুর রহমান জাকারিয়া, সহ সাধারন সম্পাদক মাওঃ মাশহুদ আহমদ, অফিস সম্পাদক হাঃ ফাত্তাহুর রসিদ চৌঃ মাহফুজ, প্রমুখ।
অনুষ্টিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীল নির্বাচিত হন যথাক্রমে, সভাপতি আনিছুল ইসলাম চৌধুরী শাকের, সেক্রেটারি সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক রফিউল আলম, প্রচার সম্পাদক নাজমুস শাকিব চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি



























