০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মান্নান গ্রেফতার
- Update Time : ০১:৫২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাস চালক আব্দুল মান্নান (৪২)উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় মিনিবাস চালক আব্দুল মন্নানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ বছর পূর্বে দায়েরকৃত একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান। সে দীর্ঘদিন পলাতক ছিলো।





























