০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে পোল্ট্রি মাল বোঝাই ট্রাক উল্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি

  • Update Time : ০২:০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে পোল্ট্রি মালামাল বোঝাই একটি ট্রাক সড়কের উপর উল্টে পড়ে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। সোমবার দুপুরে শহরের ব্যবস্ততম প্রধান সড়ক হাইস্কুল মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন। ছাতক হাইস্কুল মার্কেটের হুমাউন এন্টারপ্রাইজ ও পোল্ট্রি প্রোডাক্টসর মালামাল নিয়ে সিলেট থেকে মা এন্টারপ্রাইজের একটি ট্রাক( নং-সিলেট ড-১১-০৩৩৪) হাইস্কুল মার্কেটের ওই দোকানের সামনে সাইড করার সময় গর্তে চাকা পড়ে ট্রাকটি উল্টে যায়। স্থানীয়রা জানান, পৌরসভার মাষ্টার ড্রেনের কাজ চলমান থাকায় হাইস্কুল মার্কেটের সামনে প্রধান সড়কের বেশ কিছু অংশে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারনে বড়-বড় গর্তের ও সৃষ্টি হয়েছে সড়কে। সড়কের ওই গর্তে চাকা পড়ে ট্রাকটি উল্টে পড়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পোল্ট্রি মাল বোঝাই ট্রাক উল্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি

Update Time : ০২:০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১