০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে শেখ কামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা
- Update Time : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযুদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে। জেলা যুবলীগের উদ্যােগে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদের নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদ ফয়সাল আহমাদ, আব্দুল রাজ্জাক প্রমুখ। পরে এক আলোচনা সভা করে তার রুহের মাগফেরাত কামনা করেন।





























