০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Update Time : ০৭:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের মাছুখালী নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে জেলেরা নদীতে তার মরদেহ দেখতে পান। নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তিনি সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওইদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে মাছুখালী নদীতে জেলেরা মাছ ধরার সময় পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে আব্দুল ওয়াহিদের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, ‘আব্দুল ওয়াহিদ মানসিকভাবে ভারসাম্যহীন এবং অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। খছরুপুর বাজারে ডং-তামাশা করেই তিনি সময় কাটাতেন। তার এমন মৃত্যু আমাদের পরিবারের জন্য অত্যন্ত শোকাবহ।’ এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ০৭:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬