০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

  • Update Time : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাস্তা পাড়ি দেয়ার সময় পিকআপের ধাক্কায় ফুরুবি (৬৫) নামের ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে। জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসীতে ঔষধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

Update Time : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ আগস্ট ২০২১