ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৮ হাজার ৯ শ টাকা জরিমানা
- Update Time : ০২:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে লকডাউন কার্যকর করতে এবং গণসচেতনতার লক্ষ্যে শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষেদের সচেতন করতে এখানে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে ছাতক শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন। এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী লোকজন, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মামলা দায়ের করে জরিমানা আদায় করছেন তিনি। ছাতক, গোবিন্দগঞ্জ বাজার ও পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৬ টি মামলা দায়েরের মাধ্যমে ১৮হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। অভিযানে ক্যাপ্টেন ইয়াসিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।





























